ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

টানা তিনবার ভাইবায় ব্যর্থ চতুর্থবার সফল, গেজেটে আটকে গেলো জবি শিক্ষার্থী মামুনের বিচারক হওয়ার স্বপ্ন

ads

১৭তম বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও গেজেটভুক্ত করা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মামুন হোসেনসহ ১৩ সুপারিশপ্রাপ্ত বিজেএস ক্যাডারকে। দীর্ঘ প্রস্তুতি, কঠিন প্রতিযোগিতা ও কমিশনের সুপারিশে উত্তীর্ণ হওয়ার পরও গেজেট প্রকাশে তাদের নাম বাদ পড়ায় হতাশা ছড়িয়ে পড়েছে এসব হবু বিচারক ও তাদের পরিবারের মধ্যে।


খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাসে ১ হাজার নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট ১০২ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। 


প্রায় ১০ মাস অপেক্ষার পর গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন মন্ত্রণালয় যে নিয়োগ-গেজেট প্রকাশ করে, সেখানে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং বাকি ১৩ জনকে কোনো কারণ উল্লেখ না করেই বাদ দেওয়া হয়। এতে তাদের বিচারক হওয়ার স্বপ্ন গেজেটে আটকে গেল।


সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটভুক্ত না হওয়া ১৩ জন হচ্ছেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মামুন হোসেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তানসেনা হোসেন মনীষা, অনিক আহমেদ, মাহমুদুল ইসলাম মুন্না ও গগন পাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশাত মনি, নাহিম হাসান, মো. রেজাউল ইসলাম ও সাজ্জাদুল হক। এছাড়াও রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইমন সৈয়দ, , বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুব্রত পোদ্দার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হুমায়রা মেহনাজ।


এবিষয়ে গেজেটভুক্ত না হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন হোসেন বলেন, আমি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক বিজেএস পরীক্ষা টানা ৪ চার ভাইবাতে অংশগ্রহণ করে ১৭তম বিজেএস পরীক্ষায় ৭৭তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হই।আমি স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন সহ যাবতীয় প্রক্রিয়া যথা সময়ে এবং যথাযথ ভাবে সম্পন্ন করি। আমার নামে কোনো প্রকার দেওয়ানী বা ফৌজদারি মামলা নেই। আমি এবং আমার পরিবারে কোন দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না।আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর।  আমার ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরে কোথাও কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তারপরও গতকাল প্রকাশিত গেজেটে আমাকে গেজেটভুক্ত করা হয়নি। 


তিনি আরো বলেন, আমি জানিনা কেন বা  কি কারণে আমাকে  চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করার পরেও বাদ দেয়া হলো। আমি ও আমার পরিবার শারীরিক ও মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি। স্বপ্নের চাকরিতে সকলের সাথে জয়েন করার যে আনন্দ ও গৌরব তা থেকে আমরা চিরদিনের জন্য বঞ্চিত হচ্ছি।


ads
ads
ads

Our Facebook Page